আবু জাফর মহিউদ্দীন

কবিতা - ৩৬শে জুলাই

আবু জাফর মহিউদ্দীন
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ অন্যান্য কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা

৩৬ জুলাই এর বিপ্লব
দিয়েছে যে শিক্ষা,
মোরা চাই অধিকার
নয় দয়া-ভিক্ষা।

শত্রু যতই দুর্বার
হোক যত হিংস্র,
ঐক্যই পারে রুখতে
ভাঙতে শত্রুর অস্ত্র।

ছাত্র জনতার বিপ্লবে
লুটে ক্ষমতার দম্ভ,
ইতিহাস কখনো ছাড়েনা
পাপীর প্রাপ্য লভ্য ।

পরে পড়বো
২৭২
মন্তব্য করতে ক্লিক করুন