জুড়াতে চাই হৃদয়ের ব্যথা
বসে আমার একেলা ভুবনে।
এ যেন ভীষণ প্রিয় বিষ ঢালা
জীবন-মরণের নিদাঘ জ্বালা
ফিরে ফিরে আসে দিন অবসানে
জুড়ায় না শরতের শীতল সমীরণে।
খুঁজে মন কারে যেন বসন্তের ফাগুনে
জাগে হৃদয়-বেদনা বিরহের আগুনে
মধুর সুবাস মাধবীর সুখ-পাশ বৃথা যায়
বহ্নি-উৎসব যেন শুষ্ক হৃদয় কাননে।
৯১

মন্তব্য করতে ক্লিক করুন