Amarendra sen

কবিতা - নক্ষত্র মন

Amarendra sen
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

একদিন শেষ হয়ে যায় তারার মতোই—
ছোট-বড় জীবনের আলোর স্পন্দন;
হাজার শতাব্দী আগে মরে গেছে কত,
তবু আলো হয়ে থাকে নক্ষত্রের মন।

জীবন-রসেতে ঠাসা দেহ নিয়ে প্রাণ—
ঠুনকো বেলুনে চেপে করে আনচান;
আধার মনের কত আলেয়ার তেজ,
হাজার বছর জ্বলে মরনের সেজ।

দুঃখ করো না তুমি প্রিয় নীরঞ্জনা,
জীবনে তোমার সাথে দেখা হলো না—
মনের আলোয় ভেসে শতাব্দী হাজার,
দেখা হবে এসো হেসে মরণের পার।
***********************************
মাত্রা বিশ্লেষণ (অক্ষরবৃত্ত রীতিতে)
(নিয়াম: শব্দের শেষে বদ্ধদল ২ মাত্রা, মাঝে ১ মাত্রা। মুক্তদল ১ মাত্রা।)

প্রথম স্তবক:

১. এক-দিন শেষ হ-য়ে যায় (৮) / তা-রার ম-তো-ই (৬)
২. ছো-টো-বড় জী-ব-নের (৮) / আ-লোর স্পন্দ-ন (৬)
৩. হা-জার শ-তাব-দী আ-গে (৮) / ম-রে গে-ছে ক-ত (৬)
৪. ত-বু আ-লো হয়ে থাকে (৮) / নক্ষ-ত্রের মন (৬)

দ্বিতীয় স্তবক:

৫. জী-বন-র-সে-তে ঠা-সা (৮) / দে-হ নি-য়ে প্রাণ (৬)
৬. ঠুন-কো বে-লু-নে চে-পে (৮) / ক-রে আন-চান (৬)
৭. আ-ধার ম-নের ক-ত (৮) / আ-লে-য়ার তেজ (৬)
৮. হা-জার বছর জ্ব-লে (৮) / ম-র-ণের সেজ (৬)

তৃতীয় স্তবক:

৯. দুঃখ ক-রো না তু-মি (৮) / প্রি-য় নী-রঞ্জ-না (৬)
১০. জী-ব-নে তো-মার সা-থে (৮) / দে-খা হ-লো না (৬)
১১. ম-নের আ-লোয় ভে-সে (৮) / শ-তাব-দী হা-জার (৬)
১২. দে-খা হ-বে এ-সো হে-সে (৮) / ম-র-ণের পার (৬)

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন