শংকর ব্রহ্ম

কবিতা - পরমান্ন

শংকর ব্রহ্ম
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ অনুকাব্য

পরমান্ন
শংকর ব্রহ্ম

পরমান্নে লোভ নেই এ কথা বলব না
শব্দটা শুনলেই মুখে ভরে ওঠে লালা,
আমি শালা ভিখিরীরও অধম ভিখারী
দিনান্তে যদি ভাত জোটে এক হাড়ি
তাকে অমৃতভোগ বলে ভুল হয়ে যায়।

দিনশেষে পান্তাভাতে লবন লঙ্কা পেলে
পরমান্ন বলে ভুল হয়
আনন্দে চোখ দুটি ভরে ওঠে জলে।

পরে পড়বো
৩৬

মন্তব্য করুন