সুদীপ তন্তুবায় নীল

কবিতা - রাতের চোখে রাত নেমেছে

সুদীপ তন্তুবায় নীল

রাতের চোখে রাত নেমেছে
আঁধার হলো ঘর,
রাতের বুকে আজকে নাকি
পাঁজর ভাঙা জ্বর!

কেউ দেখেনি কান্নাটা তার
কেউ রাখেনি খোঁজ,
খুব গোপনে রাত্রিগুলো
কেঁদেই চলে রোজ।

পরে পড়বো

মন্তব্য করুন