গোধূলি লগ্ন হয়েছি মগ্ন
নয়ন পলকহীন,
মেঘের ভেলায় রবি ডুবে যায়—
শেষ হলো যে দিন।
দিগন্তে লাগে লালরেখা
আকাশে লাজুক হাসি,
মিষ্টি আলোর কালোচুলে
সন্ধ্যা নামিল আসি।
আকাশ বাতাস ধরণীর শ্বাস
তরু নদী-নীর জল,
মৃদু আলো-আঁধারে রোমাঞ্চিত—
মুগ্ধ মোহিত নিশ্চল।
স্নিগ্ধ নয়নে নীরব বয়ানে
চেয়ে আছি আকাশের পানে,
মন্দ্র মধুর মায়াবী সুর—
উঠল বেজে সন্ধ্যার আগমনে।

মন্তব্য করতে ক্লিক করুন