Amarendra sen

কবিতা - পরজন্মে নিষ্পাপ

Amarendra sen
শুক্রবার, ১৭ মে ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

পেরিয়ে এসেছি দীর্ঘ পথ
এই ক্ষুদ্র জীবনে;
কত ব্যথা জানি না,
কত বিনিদ্র রজনী—
কষ্টের পথ কত
সয়েছি শত শত
শুধু বাঁচার টানে।

অবশেষে সুখের দিন
দিয়েছিল দেখা;
অর্থের আগমনে
এসেছিল সুখ মনে,
অনর্থও সংগোপনে
এসেছিল জীবনে—
কপালের লেখা।

কত রকমারি ব্যঞ্জনে
উপচে পড়ে থালা;
বিষম বিপদ
কোন বিষজ্বালা—
রোচে না অন্ন সুখে
বেদনার বেলা
পেরোয় না গলা।

যার তরে করেছি আজীবন
পথকেই গৃহ;
কাঁটাকে করেছি
হেসে গলার মালা।
সয়েছি নিদারুণ কষ্ট
ব্যথা বেদনাজ্বালা—
নয় মোর কেহ।

আমার আশার ভালোবাসার
দুঃখ ও বেদনার—
তারা কেউ নয়;
আমি সাথী শুধু
সুখ বিলানোর—
পুরাইতে জীবনের
আশা-আকাঙ্ক্ষার।

এ কোন অভিশাপ ভীষণ
আমার জীবনে?
ভগবান, জানি না—
করেছি কি অন্যায়
ভুল করে কখনোবা
মনের অজান্তে
কিংবা অজ্ঞানে।

যত করেছি ভুল ভগবান
যত করেছি পাপ;
দাও শাস্তি কঠোর—
এ জীবনে ধুয়ে যাক,
পরজন্মে যেন
জন্ম হয় মোর—
হয়ে নিষ্কলঙ্ক নিষ্পাপ।

পরে পড়বো
৩৮১

মন্তব্য করুন