Amarendra sen

কবিতা - পরজনমে যদি আসি ফিরিয়া

Amarendra sen
রবিবার, ০৭ জুলাই ২০২৪ গান, বিরহের কবিতা

পরজনমে যদি আসি গো ফিরিয়া,
না চিনিলেও মোরে, লইব চিনিয়া।
রহিবে না এই চেনা আঁখি মোর,
তবু রহিবে হিয়া প্রেমরসে ভোর;
কাটিয়া দীর্ঘ পথের বিরহের ঘোর—
তোমারে দেখিয়া স্মৃতির দ্বার যাবে খুলিয়া।
যে আঁখি লয়েছে খুঁজিয়া,
এই জনমে তোমারে প্রিয়া—
মরণের ঘুম ভুলাবে কেমনে?
সেই চেনা মুখ উঠিবে জাগিয়া।
যদিবা আঁখি ভুলিতে পারে,
আছে যে স্পন্দন হিয়ার ভিতরে—
হারাবে না সেত কভু জন্মান্তরে,
পরশে তাহারি হিয়া লইবে চিনিয়া।

পরে পড়বো
৪৮৫
আবৃত্তি করেছেন: কাকলি মুখার্জী
মন্তব্য করতে ক্লিক করুন