Amarendra sen

কবিতা - আকাশের চাঁদ

Amarendra sen
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ রূপক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

আকাশের চাঁদ মেটায় না মনের সাধ,
তবু দেখে হাসি — মনের মানসী শশী।
ব্যর্থ হৃদয়ে ঘুমের স্বপ্ন , বাঁচার মরুদ্যান;
নীরহীন, তরুহীন—বেঁচে থাকে রিক্ত প্রাণ।
লোকে বলে— কী হবে ভিজিয়ে মূল,
যদি না শাখায় ফোটে গাছের ফুল?
যদি না ধরে নতুন সবুজ পাতা,
বৃথা নয় কি সব আগমনী গাথা?
হবে না দেখা যার সাথে আর নদীর পারে,
আসবে না কখনো যে নিতে মালা গলে;
তবুও হৃদয় মানেনা খোঁজে ফিরে ফিরে—
আঁখি-জলে, রিক্ত ভালে, মনের খেয়ালে।

পরে পড়বো
১২
মন্তব্য করতে ক্লিক করুন