যবে তুমি জ্যোৎস্নারাতে এসেছিলে
আমার নয়নে নয়ন রেখে হেসেছিলে।
যেন তন্দ্রা চোখে রাতের স্বপ্নলোকে
আনন্দেতে চাঁদের আলোয় ভেসেছিলে।
দিনের শেষে শাখার ‘পরে মিষ্টি হেসে
ক্লান্ত বেশে ঘুমিয়েছিল মালতী-লতা,
বনের পথে ছিল না জেগে বন-লতা
কেউ জানে না এই ভুবনে তোমার কথা।
জেগে জেগে নিশির রানী রজনীগন্ধা
পাঠিয়েছিল মোরে মধুর সুবাস ভরে,
হ্রিদয়ের কথা সুখের সুরভিত বারতা
কোমল তার হৃদয় পাপড়ি মেলে।
8/4/24

মন্তব্য করতে ক্লিক করুন