Amarendra sen

কবিতা - যার তরে

Amarendra sen
সোমবার, ২৩ মার্চ ২০২৬ গান, বিরহের কবিতা

সেই কবে ভেবে ভেবে,
যাব বলে বসে আছি—
ভেলা ভাসে কাছাকাছি,
তবু নাই পারে মাঝি?

যেতে চাই সেই পারে,
মন চায় বারে বারে;
ভেবে ভেবে তারে যাচি,
হলো মন মৌমাছি।

মনাকাশে মেঘ ভাসে,
কত তোলে ঢেউ আজি—
পারের আশা কালনাশা,
তুমি যদি নও রাজি?

পরে পড়বো
৪২

মন্তব্য করুন