@aksarkershaon
এ কে সরকার শাওন A K Sarker Shaon
জন্ম তারিখ: সোমবার, ০৬ ফেব্রুয়ারি ১৯৬৭
জন্মস্থান: ব্রাহ্মণবাড়িয়া
পরিচিতি:
কলকাতার বাংলা এক্সপ্রেস পুরস্কার বিজয়ী কবি এ কে সরকার শাওন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি। পিতা মোঃ আব্দুল গণি সরকার
সরকারি চাকুরে এবং মা সালেহা গণি সরকার গৃহকত্রী ছিলেন।
কবি'র শিক্ষা জীবনের শুরু ঝালকাঠির উদ্বোধন উচ্চ বিদ্যালয়ে। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৮৫ সালে নবীনগর কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক হন। ১৯৯০ সালে বিমান বাহিনীর এটিআই থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সহযোগী প্রকৌশলীর সনদ অর্জন করেন। ১৯৯৬ সাল থেকে ১০ বছর তিনি সেই এটিআই এর প্রশিক্ষক ছিলেন। ২০০৮ সালে থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ অ্যাসাম্পশন থেকে তথ্য প্রযুক্তিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কর্তৃক প্রদত্ত "খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা" বিষয়ের উপর একাধিক সনদ রয়েছে কবি'র। এছাড়াও তিনি আইন শাস্ত্রেও সম্মান স্নাতক।
তিনি দেশের কয়েকটি স্বনামধন্য শিল্পগ্রুপের উপ মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হিসাবে কাজ করেন।
অতল জলে জলাঞ্জলি কবি'র প্রথম উপন্যাস। প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে কথা-কাব্য, নীরব কথাপোকথন ও আপন-ছায়া। প্রকাশের প্রতীক্ষায় রয়েছে ১০টি গ্রন্থ। আগামী বইমেলায় আসছে কবি'র ২য় উপন্যাস 'শাওনাজ আইল্যান্ড'
কবি ও কবি'র স্ত্রী নাজমা আশেকিন শাওনের তিন রাজকন্যাগণ বিশ্বের প্রথম সারির বনেদী বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা বৃত্তি নিয়ে অধ্যয়ন করছেন।
সরকারি ও বেসরকারি চাকুরি থেকে অবসর নিয়ে স্থায়ীভাবে বাস করছেন ঢাকার উত্তরখানস্থ কবিকুঞ্জ শাওনাজ ভিলায়।
গল্পর মোট সংখ্যা: ২টি
-
প্রজাপতি ইফেক্ট , রবিবার, ১৭ মে ২০২৬
জাকারিয়া ইসহাক পত্রিকার সাহিত্য পাতায় কখনো চোখ বুলান না। আজ সকালের ব্ল্যাক কোল্ড কফিতে চুমুক দেবার সময় পাতা ওল্টাতে গিয়ে হঠাৎ তাঁর চোখে পড়ল একটি কবি... বিস্তারিত
-
ছা-পোষা নাগরিক , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
আজও আকাশটা কালো মেঘে ঢেকে আছে।দুপুর গড়িয়ে যাচ্ছে। ভরদুপুরে সূর্য মামা একটু উঁকি মারার চেষ্টা করেছিল বটে, কিন্তু মেঘ নানী তার কালো আঁচলে টেনে তাকে আবার... বিস্তারিত
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী