ধুলির উদরে বেঁধে নীরদের ভাষা
যখন প্রখর রৌদ্র পুড়ে পুড়ে গ্রাস করে দিন,
সহজে বুঝতে পারি গত কোন কালে
করেছিলো চৈত্র মাতা সাহারার কাছে কিছু ঋণ।
কতো যে বিবর্ণ হয় প্রকৃতির দেহ
ভীষণ সুদূরে রয়ে আশমানও করে হাঁসফাঁস,
সরস অধর খোয়ে হাটুরের চোখ
দ্যাখে ক্ষীণ হলদেটে ঘাস।
ভোকাট্টা ঘুড়ির মতো তখনো হে বারে বারে বলি -
’হায়!’ কেনো বাংলার ভূম?
আবার আসবে ঠিক কোমলতা ফিরে
আবার রাখবে হিম রাতে প্রাতে তোমাতেই চুম।
ধুসর প্রান্তরে কেউ না করুক বাস -
যেখানে কালের ধারা কখনো বা হলেই এহেন
নিয়ে যায় নিশুতির ট্রেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন