শহরের ইট বালু - কেড়েছে কি তাজা তালু?
মনে নেই সেই গীতি সুমধুর?
একবার দ্যাখো যদি - শ্যামা এই গুড় নদী
অনায়াসে ফিরে পাবে সুধা সুর।
এ যে চির সুরবালা! - ফল ফুলে গাঁথে মালা
মায়াবিনী মুখে তার কতো পণ,
মাছরাঙা পানকৌড়ি - দেহে করে ওড়া উড়ি
জোনাকিও বায়ু রাতে আলাপন।
ধড়ফড়ে স্রোত ধারা - জাগাবেই বুকে সাড়া
রবে কি ফসল ঢালে দেখে চুপ!
কাঁচা আর পাকা বাড়ি - দুই পাড়ে সারি সারি
বুঝবে এ ছবি কতো অপরূপ।
লহরির কুন্তলে - মাছ ঘুরে দলে দলে
পাশাপাশি নাও চলে হররোজ,
নয় কিছু কম দামী - হংসের পাগলামি
মিতালিতে বেঁধে যদি করো খোঁজ।
এসো সবে র’লো আশা - দেবো গাঁ’র ভালোবাসা
সাদা-সিধে মানুষের তাজা টান,
জেনো মেঘ সেজে পাখি - বিটপীতে আঁকে আঁখি
এ নদীরই পেয়ে প্রেমী আহ্বান।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী