অ-তে
অযুর পানি সখ্যে করো খোঁজ,
সুস্থ রবে দম দেহ মন রোজ!
আ-তে
আজান ভেসে ডাকলে মধুর স্বরে,
চুপটি বসে ফের থেকো না ঘরে!
ই-তে
ইলাহ বিনে নেই কোন রব আর,
নোয়াও মাথা বিশ্বাসে বার বার!
ঈ-তে
ঈদের খুশি চাইলে মাখি একা,
স্বর্গ কি দেয় চরাচরে দেখা!
উ-তে
উষ্ট্র কি চীজ স্মরণ করো বুঝে,
পাবেই শেষে ঠিক নিজেকে খুঁজে!
ঊ-তে
ঊর্ধ্বপানে দৃষ্টি হলেই স্থির,
কও কে মহান সত্যিকারের বীর!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি