তুমি যদি আকাশ হও,
সীমানাছাড়া অসীম নীল—
আমি হবো রঙিন ঘুড়ি,
তোমার বুকে দেব পাড়ি।
তুমি যদি শিউলি হও,
ঝরে পড়ো ভোরের ঘাসে—
আমি নাহয় শিশির হবো,
জড়িয়ে নেবো ভালোবেসে।
তুমি যদি ফাগুন হও,
পলাশ রঙে মন রাঙাও—
আমি নাহয় কোকিল হব,
উদাস সুরে তোমায় খুঁজব।
তুমি যদি নদী হও,
জোয়ার যত খুব নামাও—
আমি নাহয় সাগর হব,
সবটুকু জল বুকে নেব।
তুমি যদি পাহাড় হও,
কুয়াশা নিয়ে খুব নামো—
আমি নাহয় ঝরনা হব,
পাথর চিরে তোমায় ছোঁব।
তুমি যদি কবিতা হও,
শব্দের ভাঁজে আবেগ মাখো—
আমি নাহয় ছন্দ হবো,
হৃদয়ে তোমায় গেঁথে রাখবো।
ইভান আবিদ জনপ্রিয় লেখাগুলো
নিঃশব্দ বিচ্ছেদ
৮৯ বার পঠিত
রক্তাক্ত ক্ষত
৫৯ বার পঠিত
প্রেম
৫৬ বার পঠিত
না-হওয়া ফুল
৪৭ বার পঠিত
একাকীত্বের প্রেমে
৪৪ বার পঠিত
লেখকের লেখায় মন্তব্যসমূহ
ভালো লিখেছেন কিন্তু ভাষা গুলো আরো গুরু গম্ভীর করা...
আরো দেখুন
দরবেশ আল আমিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ