গল্পের শেষটা এমন হবে কখনো ভাবিনি তো আগে,
বিচ্ছেদের মেঘ বুকে নিয়ে মানুষ তো একা একাই বাঁচে।
বিদায় বেলায় যখন তুমি বলেছিলে হেসে—
"ভালো থেকো তুমি, নিজের মতো করে ভালোবেসে।"

আমি চেয়েছিলাম, তুমি থেকো– ভালো বা মন্দ যাই হোক!
ভালো থাকা একা একা হয় না–
ভালো থাকতে হয় দু'জনকে মিলে।
দুইটি হাত এক হলে তবে না হয় ভালো থাকা যায়।

অথচ শূন্যতায় মোড়ানো এই ভালো থাকা এক মহাসমুদ্র,
যেখানে একা একা ভেসে চলা যায়, কিন্তু ছোঁয়া যায় না কূল।
নিয়মের বেড়াজালে নিখুঁত হওয়ার চেয়ে,
তোমার সাথে অনিয়মে জড়াতে চাওয়াটাই কি ছিল ভুল?

তুমি যদি জানতে...
ভালো থাকাই ছিল না একমাত্র স্বপ্ন,
তোমার হাত ধরে খুব করে মন্দ থাকতেও চেয়েছিলাম,
তবে ভালোবাসার মধ্যে থেকেই।