তুমি ছন্দ দিয়ে গেছো, কিন্তু আমি কবি হতে চাইনি।

তুমি মেঘ হয়ে রয়ে গেছো, তবু একফোটা বৃষ্টি আমি পাইনি।

তুমি যন্ত্রণা দিয়ে গেছো, কিন্তু আমি পাথর হতে চাইনি।

তুমি আকাশ হয়ে রয়েছো, তবু একবিন্দু জায়গা আমি পাইনি।

তুমি অভিনয় করেছ, কিন্তু আমি অভিনেতা হতে চাইনি।

তুমি আকাশের চাঁদ হয়ে রয়েছো, তবু একবিন্দু আলো আমায় দাওনি।

তুমি গল্প লিখে গেছো, কিন্তু আমি পাঠক হতে চাইনি।

তুমি প্রেমিকা হয়ে রয়ে গেছো, তবু আমি 'প্রেমিক' খেতাব পাইনি।

তুমি স্বপ্ন দিয়ে গেছো, কিন্তু আমি কল্পনা হতে চাইনি।

তুমি ছলনা দিয়ে গেছো, তবু আমি অন্য কারো চোখে হারাইনি।