কবিতা — সুরা ইখলাস

শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

(শুরু করিলাম) ল’য়ে নাম আল্লার
করুণা ও দয়া যাঁর অশেষ অপার।

বল, আল্লাহ এক! প্রভু ইচ্ছাময়,
নিষ্কাম নিরপেক্ষ, অন্য কেহ নয়।
করেন না কাহারেও তিনি যে জনন,
কাহারও ঔরস-জাত তিনি নন।
সমতুল তাঁর
নাই কেহ আর।

৩৪৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা