মোল্লা মুস্তাফিজুর রহমান

কবিতা - জীবনানন্দে

মোল্লা মুস্তাফিজুর রহমান
শনিবার, ১৪ মার্চ ২০২৬ অনুকাব্য, আধ্যাত্মিক কবিতা

জীবনানন্দে

সেদিন আকাশ থেকে
জ্বলন্ত নিশ্বাস
ঝরে পড়ে
জোনাকি পোকার মত
(আগুনে ফিসফাস ) ।
ঘুমের মধ্যে বোঝার আগেই
চাঁদের আলো
স্বপ্নে দেখা দিয়ে বলে-
‘সবাই ভাল’ ।
মৃত্যুর মুখোমুখি
সেই মুখ
আমি দেখি,
পরমানন্দে
জীবন ছন্দে
জয় জয় জয় করে
গানের সুরে
সব ভয় ভুলে থাকি ।
আকাশ বাতাস আগুনে পুড়ে ছারখার-
বাঁচিয়ে রেখেছে আমায় শুধু
ঠাকুর আমার…

পরে পড়বো
৫৩
মন্তব্য করতে ক্লিক করুন