আব্দুর রহমান আনসারী

কবিতা - অস্থির সময়

আব্দুর রহমান আনসারী
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ছড়া

পোড়া বারুদের গন্ধে,
বিষাক্ত আকাশ!
দূর করি অমানিশা,
নিতে হবে মুক্ত শ্বাস।

চারিদিকে —–
কপটচারী হিংসার দাবানল,
ক্ষমতা মদমত্ততার অস্থির অনল
লোলুপ জিহবা,
গ্রাসিছে বিবেক তব।

এখন —-
অস্থি অনলে,
পোড়া মাংসের স্তুপ;
বাকরুদ্ধ চিত্রনাট্যে
নিয়ন আলোর রঙ্গমঞ্চে
সুদক্ষ অভিনয়ে
আগুনঝরা সংলাপে মাতোয়ারা
কুশীলব।

জলন্ত চিতাকাঠের লেলিহান শিখায়
নির্ঘুম রাত !
সমাজ! সভ্যতা ! চলেছে কোথায় ?
দিশাহীন- আশাহীন
এ অস্থির নিশীথে —
যুগান্তের কবি—–
এসো, তারস্বরে ব’ল
চাইনা পোড়া বারুদের গন্ধ,
চাইনা রক্তের এ হোলি খেলা।
বল, ” এত রক্ত কেন?”

সমস্বরে সমুন্নত শিরে
পরাক্রমশালী ক্ষমতা মদমত্ততাকে
হেলায় তুচ্ছ করে, বল,
চাইনা এ রক্তের স্রোত,
চাই দিগন্ত বিস্তারী
মুক্ত নির্মল শ্বাস।

রচনাকাল …///—২৩/০৩/২০২২

পরে পড়বো
২৭৩
মন্তব্য করতে ক্লিক করুন