একদিন শহরের সব পথ যদি–
হয়ে যায় নদী!
জানালার পাড়-জুড়ে জমে বারবার,
চাতক চোখের কোণে, নোনা জল–কান্নার।
একদিন শহরের সব ঘর,
যদি, হয়ে যায় পর?
তবে তুমি কার বুকে ফিরবে আবার?
কার কোলে সঁপে দেবে একাকী সে রাত, নিয়ন-আঁধার!
একদিন শহরের সব হাওয়া,
ভুলে গিয়ে পাওয়া,
হাহাকারে ডুবে যদি হয়, দীর্ঘশ্বাস।
তবে তুমি তার, কতটুকু আর, লুকোবে আবার?
নাকি নিশাচর জানালায়, জেগে থাকা চোখ,
জলের স্রোতে হবে অচেনা অসুখ।
তারপর–
শহরের সব ঘর, হয়ে যাবে পর।
শহরের সব পথ, অভিমানে যদি,
জানালায় জেগে থাকা অযুত চোখের জলে,
হয়ে যায় নদী!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী