গরিবের ব্যথা
(বাংলা ভাষায় সবচেয়ে বেশি সনেট লিখেছেন)
একি দিনকাল এলো? ভেবেই পাচ্ছিনা ,
ধনীরা, চাকরিজীবীরাই বড় হবে ,
আর গরিবের বাড়ছে শুধু যন্ত্রনা,
গরিবের ব্যথা কি সরকার বুঝবে ।
ব্যবসাদার টাকার পাহাড় চাইছে,
চাকরিজীবীর বাড়ছে শুধু মাইনে ,
শ্রমিক কৃষানের কি মজুরি বাড়ছে ?
দারিদ্রতায় মজুর তাঁতীর জীবনে ।
বর্তমান সমাজের বুকেতে দেখছি ,
যে ভালোই খাচ্ছে ,সেই খাবে লুটেপুটে ,
সর্বহারাদের বোবা কান্নায় শুনছি ,
আমাদের দুটো ভাত জোটে নাকো পেটে ।
এই সমাজের কি জাগবে না চেতনা ?
বলো বন্ধু, ওদের ভোট আর দেব না।
সঞ্জীব গঙ্গোপাধ্যায় জনপ্রিয় লেখাগুলো
আমার বিশ্বাস
১১৩ বার পঠিত
বিপ্লব
১১০ বার পঠিত
প্রেম
১০৩ বার পঠিত
নুরুনেষার ভালবাসা
১০২ বার পঠিত
লেখকরা মূল্যবান আমি বাদে
১০১ বার পঠিত
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ