অজানা টান
শংকর ব্রহ্ম
প্রেম জোয়ারে ভাসব বলে
ওই চোখে আমি চোখ রেখেছি
ওই চোখ বহুবার দেখেছি,
রাগ দেখেছি, হাসি দেখেছি।
ঝরা পাতার গান দেখেছি,
আদিমতার বান দেখেছি,
শুকনো ডালে প্রাণ ফেরাতে
ছবির রঙে মেখেছি।
সুখ জোয়ারে ভাসবো বলে
রোদ্দুরে গা সেঁকেছি,
হলুদ ফুলে সবুজ পাতায়
কাটার ঝাড়ে বুক পেতেছি।
অহংকারের মান ভেঙেছি,
অজানা এক টান দেখেছি,
নিত্য অভিমান দেখেছি
তোমার চোখে চোখ রেখেছি।

মন্তব্য করতে ক্লিক করুন