প্রিয় সখা
শংকর ব্রহ্ম
প্রেম বলে কিছু নেই
যা আছে তা হলো প্রবল বেদনা,
মুথাঘাসে জমে থাকা বিন্দু বিন্দু শিশিরের কণা।
রোদ উঠলে মুছে যায় সব
এই কথা করি অনুভব
সংসারের জ্বালাময়ী আঁচে
ভালবাসা কতদিন বাঁচে?
সে’কথাটা অনেকেই জানে বেশী আর কম,
সবচেয়ে বেশী জানে বুঝি, প্রিয় সখা যম।

মন্তব্য করতে ক্লিক করুন