কবিতা — বয়সের চৌকাঠ

সময়ের বুকে আঁকা থাকে প্রেম
থই থই খোলা মাঠ,
অনিচ্ছে, তবু পেরোতেই হবে
বয়সের চৌকাঠ।

পেরোতে পেরোতে নামবে হঠাত্ই
বয়সের বুকে জ্বর!
মৃত্যুটা আছে, তাই তো জন্ম
এতটাই সুন্দর।

২৫৭ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা