এই তো বলো ভালোই আছি
কান্না কেন করো?
বলেছিলে থাকবে ভালো
হাজার বছর পরও!
আমায় কি খুব পড়ছে মনে
খুঁজছো নাকি তুমি?
একটা জীবন কোন ছলনায়
করলে মরুভূমি!
এখন ভেবে লাভ কি বলো
সময় গেছে চলে,
স্বার্থপর এই হাতঘড়িটাও
অন্য কথা বলে।
আমার কথা আর ভেবো না
আর কেঁদো না রাতে,
মানুষটা আজ হারিয়ে গেছে
অন্য ঠিকানাতে।
সেই ঠিকানায় যন্ত্রণাদের
অনেকটা ঋণ বাকি,
নিঝুম রাতে তারার মতো
একলা জেগে থাকি।
যন্ত্রণারাও থাকুক সাথে
থাকুক চোখের জলও,
আবার না হয় আমায় তুমি
নষ্ট প্রেমিক বলো।
সুদীপ তন্তুবায় নীল জনপ্রিয় লেখাগুলো
স্মৃতির দুয়ারে
১১৪২ বার পঠিত
শখের মানুষ
৮৯৪ বার পঠিত
আবেগ ও অভাব
৬৮৮ বার পঠিত
নীল জোছনার চাঁদ
৬২৩ বার পঠিত
চরকা কাটা বুড়ি
৬০৯ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ