স্মৃতির শহরে এসো একদিন
দিন ফুরোবার পরে,
দু'চোখের ভাগী হয়ে দেখো শুধু
কতটা কান্না ঝরে!
আজ তোমার শহরে নতুন রৌদ্র
অন্য প্রেমের নদী,
মনে কি হয় না পরিচিত পথে-
ফিরে আসতাম যদি?
গল্পের আকাশে নীল নেই আজও
মেঘেদের আনাগোনা,
ফিরে এসে তুমি হাতখানি ধরো-
একবারও বলবো না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী