শুভশ্রী রায়

কবিতা - দৈব

শুভশ্রী রায়
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা

আমি তো আর মৌসুমী বায়ু নই যে সব সময়ে
কমরেডের পাশেপাশে বইব
কিম্বা যে কোনো সময়ে তাঁর কানে কানে রাজনীতি কইব!
আমি তো আর দলের স্লোগান নই যে তাঁর জিভে
সেঁটে রইব!
যদি বা কখনো তাঁর দেখা পেয়ে যাই সে এক অঘটন দৈব।
আমি তো আর কড়া চা নই যে তাঁর মুখের সদা সঙ্গিনী হইব!
আমি তো আর গদ্য নই যে ভাবি, কমরেডের জন্য কবিতা? নৈব।

পরে পড়বো
২৫৫
মন্তব্য করতে ক্লিক করুন