কবিতা — মনের আলোয়

কথাবার্তা মনের আলোয় কই!
বরাবরই আমি আলোর সই
অকারণে আলোর সখী হই
কোনো মতেই আর কারুর নই।

সবার সামনে খোলা আলোর বই
দেখে পড়ার ভালো মানুষ কই?
পাই না দেখা, আশায় বসে রই
আসতে তাকে বলেছি পই পই!

৩০২ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা