কেউ চাইবে কেন কারণ বিহীন কারুর শুভ
কেউ কারুর ধ্বংস দেখে কেন না হয় অখুশি
এমনই মনের মেজাজ, আমরাও তো এরকম
তারপরে ঘটলে খারাপ একে আর ওকে দুষি।
বিনাশ পরের যখন ঘোর পোড়া গ্রীষ্ম কালেও
পৌঁছয় পৌষালি মাস পিঠে আর পুলি ছাড়াই
ধ্বংসের কাছে পিঠে ঋতু ঋতু সকাল-সাঁঝে
যথা রীতি মন্ত্র বলে যত পারি খারাপ তাড়াই।
সকলেই বড্ড লোভী আমরা বাদ কেন যাই
আমরা সামান্য লোক, হয়তো বা একটু ইতর
জেনেশুনে হই না খারাপ, সহজাত হৃদয়বনে
বাঘও লুকিয়ে থাকে হরিণের ছায়ার ভিতর।
আমরা এ ওর গায়ে লেগে থাকি জোঁকের মতো
মওকায় শোষণ-তোষণ টেনে নিই রসদ বাঁচার
মিলে যাই মন্ত্রপাঠে ধূপ থেকে ছাই হাল্কা পাশে
ছাড়া আছি খোশ মেজাজে মূলত জীব খাঁচার।
শুভশ্রী রায় জনপ্রিয় লেখাগুলো
ভোর, সকাল
১৯৬৬ বার পঠিত
যোনি
১৪৬০ বার পঠিত
পাহাড়ী নীল
৯৫১ বার পঠিত
কাচের চুড়ি
৮২১ বার পঠিত
আনন্দ
৫৯৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ