রেখেছি গাঁথিয়া তাহার লাগিয়া
সুবাসিত বনফুলমালা,
গলে দিবো আসিলে— ভরিয়া সাথে
প্রেম-সিঞ্চিত আলা।
কত সাধিলাম তাহারে, তবু তো
আসিল না আজও বনমালী;
দিবস-রজনী অশন-বসন বিনি
আনন শুকায়ে হইল কালি।
এমনি পাষাণ সেজে! কেমনে বোঝাব
আমি অবলা ব্রজবালা;
জনম ধরিয়া কাঁদিয়ে মরিনু
আসিল না পাষাণ-হিয়া কালা।
মাধবী লতার সনে গাহি শ্যাম-হরি
সেজে জীবন উৎসবারি,
বিহনে তার শুকায় সাধ-আহ্লাদ
জীবন মরণের মতো ভারী।
কেমনে বোঝাব শ্যামের বিরহ—
জনমে মরণে কি যে বিষম জ্বালা!
২৪৩

মন্তব্য করতে ক্লিক করুন