Amarendra sen

কবিতা - তুমি কি সুখ পেতে চাও

Amarendra sen
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

তুমি কি সুখ পেতে চাও
তবে কেন মোরে দুঃখ দাও ।
যে দুঃখ তুমি চাও দিতে
সেতো ফিরে যাবে তোমার দুয়ারে
পরবে ভীষণ আঘাত হয়ে
দূষণ ক্লিষ্ট তোমার শিওরে ;
আশু দিনে আর দেখবেনা সুখ
কাঁদবে তুমি একলা ঘরে।
দেবে হৃদয় হতে যেমনি করে
একে একে পাবে তেমনি ফিরে
কিছুই হয়না হারা এই জগতে
ভুলেনা যা দিয়েছে ফিরিয়ে দিতে।

পরে পড়বো
১২৩
মন্তব্য করতে ক্লিক করুন