Amarendra sen

কবিতা - এসো প্রিয় তুমি

Amarendra sen
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

হৃদয়ের আনন্দ-কুসুম বনে
এসো প্রিয় তুমি গোপনে।
তোমার নয়নে নয়ন রাখিয়া
আমি করিব সুখের সাধনা,
তোমার স্মরণে এই তনু-মনে
জুড়াইব মনের সকল বেদনা।
দিবস-রজনী তোমাতে হব হারা
করিয়া তোমারে জীবনের ধ্রুবতারা,
দিয়ে প্রাণ-মন সাধিব জীবন—
ছোঁয়াইয়া রাঙা চরণ এই ভুবনে।

পরে পড়বো
৮৩
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন