Amarendra sen

কবিতা - যদি ভালোবেসে থেকো মন থেকে

Amarendra sen
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

যদি ভালোবেসে থেকো মন থেকে
কেন দুঃখ পাবে আমায় খুশি দেখে।
ভালোবাসায় ছলনা ঢাকা রয় না
মুখ যে আমাদের মনেরই আয়না,
তুমি না চাইলেও ভেসে ওঠে মুখে
লুকাতে চাও যা’ গোপনে রেখে।
কেন দুঃখ পাও কেন কষ্ট নাও
জীবনে কেন সহিছ এতো যাতনা,
যারে ভালো লাগে ভালোবাসোনা
শুধু তারেই হৃদয় হৃদয় রেখে।

পরে পড়বো
৫৪
মন্তব্য করতে ক্লিক করুন