মা মাগো মা, আমার—
ডাকি তোরে কতবার “মা মা” বলে।
কত সাধন কত ভজন,
করলাম ছুঁয়ে মা তোর চরণ,
কত কাল কত তিথির শশী—
ভীষণ আমানিশার কালনিশি
একে একে গেল চলে।
আমার মাটির ঘরের মাটির চাল,
মৃন্ময়ী রূপ মা তোর দেখব কতকাল?
ওগো শ্যামা ব্রহ্মময়ী মা—
তোর স্বরূপ দেখতে পেলাম না,
এই জীবন কি বৃথা যাবে মা?
আমায় কি রাখবি এমনি দূরে ফেলে?
(রাগ ললিত বা গুর্জরী তোড়ী)
————–

মন্তব্য করতে ক্লিক করুন