Amarendra sen

কবিতা - নিজের মনে

Amarendra sen
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ গান, সাম্য-জীবনমুখী কবিতা

নিজের মনেরে নিজেই সুধাই
মনের কথা মনে মনে একলা গাই।
কে আছে শুনিতে মোর কথা
কে বুঝিতে পারে অন্যের ব্যাথা
আপনারে লয়ে চিন্তায় ক্ষয়ে
নিজেরে লয়ে সবাই ব্যাকুল হেথা।
আমিতো চাই তোমরা সবাই
শোনো আমার হৃদয়ের কথা
হৃদয়ের মাঝে যা কিছু আছে
গান হয়ে যাক সবার কাছে;
সকল ভুলে হৃদয়ের দাঁড় খুলে
মনের কথা তোমারও বলো সবাই।

পরে পড়বো
২১৭
মন্তব্য করতে ক্লিক করুন