ভালোবাসা হবে?
ভা
লো
বা
সা?
যে ভালোবাসা একটি গ্রাফিক দুঃসময়ের নিচে দাঁড়িয়েও দেখাবে ভেঙেপড়া রাতের
স্বরচিত এক পোয়াতি শহরের
উন্মুক্ত গর্ভাশয়,
দ্বিখণ্ডিত করতে শেখাবে
সন্ধ্যার সত্যবদ্ধ দুঃশাসন, প্রিয়তমার
অপেক্ষায় না থেকে বক্ষলগ্নে
লিখে দেবে 'তুমি-আমি'র
দীর্ঘতম দ্বিমুখী
কবিতা...
একটি ভালোবাসার বাস্তুচ্যুত শুষ্ক ভ্রূণকে
পোস্টমর্টেম করতে গিয়ে যে ভালোবাসা
নরমাংসভুক হয়ে উঠবে, তরুণ
কুকুরদের মতো উদ্বৃত্ত
শরীর থেকে
নিজেকে বিচ্ছিন্ন করে উপবাসে কাটাবে
সহস্র বছর- তেমন একটা স্নায়ুবিক
ভালোবাসা হবে? খতিয়ান
ভিত্তিক ভালোবাসা?
স্বাস্থ্যবতী
ভালোবাসা?
হবে?
মঙ্গা
কবলিত
ভালোবাসা?
হবে নাকি?
ভালোবাসা?
রক্তসমেত ভালোবাসা?
হবে?
ভালো
ভালোবাসা.....
১৪/০৫/২০২৩ খ্রি.
ভালোবাসার জন্য খণ্ডিত বুকের পৃষ্ঠায় লিখব দীর্ঘতম দ্বিমুখী কবিতা
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
প্রেমের কবিতা
পঠিত হয়েছে ৩৭৪ বার
এম মনজুরুল ইসলাম জনপ্রিয় লেখাগুলো
বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর
৩৫০৯ বার পঠিত
আমাকে হারাতে দিলে খুন হয়ে যাবে তোমার নিজস্ব সভ্যতা
৭৯৬ বার পঠিত
প্রেমিক হতে চাই না, মানুষ হতে চাই আবার
৪১৯ বার পঠিত
সিরিয়াসলি, ওই বেশ্যা বেঁচে থেকে ভালো থাকুক
৪০৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ