এই যে শহরটা দেখছেন- এখানে আমি এখন
কুকুর ও কুকুরের সাথে মানুষ ও
মানুষগুলোকে কুকুর হতে
দেখি, এখানে পোয়াতি
প্রেমিকাদের
তলপেট
থেকে খসেপড়া ত্যানা ও তুলোয় প্যাচানো সদ্যোজাত রক্তপিণ্ড কামড়ে ধরা গলির বেওয়ারিশ
কুকুরদেরকে টানা-হ্যাঁচড়া করতে
করতে আদিম উন্মাদনায়
মেতে উঠতে দেখি,
এখানে ধর্ষক
চোখগুলোকে শহরের
এমুড়ো থেকে
ওমুড়ো
সারারাত কান পেতে শুনতে দেখি আন-অথোরাইজড রিসোর্টগুলো থেকে ইথারে ভেসে আসা
শরিফ-শরিফাদের পৌরাণিক
অনুচ্ছেদ বিষয়ক
স্ট্যাটিক্যাল
মেলডি....
এই যে শহরটা দেখছেন- এখানে এখন বিশাল জনসভায় সমতার কথা বলতে গিয়ে
সমকামী হওয়ার কথা বলা হয়,
এখানে মিছিলের নামে
মানুষের রক্তে
ভেজানো হয় বৃদ্ধ ও মুরুব্বি
দেয়াল গ্রাফিতিগুলোর
রঙঢিলা ন্যুব্জ
শরীর, এখানে
'আমি-তুমি'
কিংবা
'তুমি-আমি'র
সংজ্ঞা খুঁজতে গিয়ে আহত
হয় পুরোনো সংস্কৃতির
অবরুদ্ধ পায়ুপথ...
এই যে শহরটা দেখছেন- আমার কাছে এটা
এখন কেবলই দুঃসময় ও ভালোবাসার
নৈমিত্তিক দুঃসহবাস। এখানে একলা
মানুষ মানে তার কেউ নেই,
এখানে একজন
রিফিউজি
মানুষ
মানে অভিজাত এলাকায়
সে শুধুই শহরের
পরিত্যক্ত
পণ্য.....
এই যে শহরটা দেখছেন- এখানে নয়াপল্টন
জ্বলে ওঠে ধ্বনি প্রতিধ্বনি আর
জন্মকর্মের অগ্ন্যুৎপাতে,
এখানে 'ভালোবাসব'
বললেই হতে
হয় টক্সিক
প্রেমিক....
৩০/০১/২০২৪ খ্রি.
এই শহর এখন নিজেকে ভেজায় টক্সিক রক্তে
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
সাম্য-জীবনমুখী কবিতা
পঠিত হয়েছে ২৮৮ বার
এম মনজুরুল ইসলাম জনপ্রিয় লেখাগুলো
বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর
৩৫০৯ বার পঠিত
আমাকে হারাতে দিলে খুন হয়ে যাবে তোমার নিজস্ব সভ্যতা
৭৯৭ বার পঠিত
প্রেমিক হতে চাই না, মানুষ হতে চাই আবার
৪১৯ বার পঠিত
সিরিয়াসলি, ওই বেশ্যা বেঁচে থেকে ভালো থাকুক
৪০৪ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ