মিথ্যে বলার এক পৃথিবী
একটা আকাশ ভীষণ কালো,
লুকিয়ে রাখা বন্য স্বভাব
এক জীবনে দেয় না আলো।
সেই পৃথিবী ভাবছে এখন
মিথ্যে জীবন গেছেই জিতে,
পড়বে মনে - বলতো যে কেউ
ভুলগুলো সব শুধরে নিতে।
দেখবে যখন চলার পথে
এক মানুষের শূন্য দু হাত,
পুড়বে তুমি, জ্বলবে শুধু
সইতে হবে ভীষণ আঘাত!
বিশ্বাসটাও যাবে ভেঙে
সম্পর্কটা পথের ধূলো,
জ্বলবে তোমার বুকের পাঁজর
আদর ভাঙা মিথ্যেগুলো।
প্রতিটা দিন মিথ্যে বলে
লাভের খাতায় করবে হিসাব,
ভালোই থেকো তুমি, তোমার-
লুকিয়ে রাখা মিথ্যে স্বভাব।
ভুল দিয়ে আর যাওয়া কি যায়
সম্পর্কের নতুন দেশে!
সন্তানেরও রক্তে তোমার
মিথ্যে হাজার বইবে শেষে।
সুদীপ তন্তুবায় নীল জনপ্রিয় লেখাগুলো
স্মৃতির দুয়ারে
১১৪১ বার পঠিত
শখের মানুষ
৮৯৩ বার পঠিত
আবেগ ও অভাব
৬৮৭ বার পঠিত
নীল জোছনার চাঁদ
৬২২ বার পঠিত
চরকা কাটা বুড়ি
৬০৮ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ