সুদীপ তন্তুবায় নীল

কবিতা - ঘুমভাঙা এক আলো

সুদীপ তন্তুবায় নীল
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ প্রেমের কবিতা

রোদ নেমেছে পাখির ডানায়
শহর অলিগলি।
সেই পাখিকে রোজই এখন
তোর কথাটাই বলি।

তুইও আছিস সকাল হয়ে
ঘুমভাঙা এক আলো।
আছিস বলেই আগের মতো
হই না অগোছালো।

পরে পড়বো
১০২
মন্তব্য করতে ক্লিক করুন