আব্দুস সাত্তার সুমন

কবিতা - অলস সময়

আব্দুস সাত্তার সুমন
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

অলস সময় কাটছে এখন
উঠি সকাল বারোটা,
ঘুমের নেশা কাটে না যে
দুপুর নাস্তা পরোটা। 

বিকালের খাবার রাতে হবে
মধ্যভোজন ঝিমাতে, 
বদ্ধ ঘরে আমরা সকল
যাচ্ছে সময় ঘুমাতে। 

 রাতে সবাই সজাগ থাকি 
যাচ্ছে যৌবন অকালে, 
মৃত এখন ভোরের আমেজ 
ঘুম আসে না সকালে। 

অলস সময় পাড়ি দিচ্ছি 
মানব জীবন ক্ষতিরে!
ধৈর্যের চাকা থমকে গেছে 
কাজের নাই তো গতিরে।

পরে পড়বো
২৫৬
মন্তব্য করতে ক্লিক করুন