আব্দুস সাত্তার সুমন

কবিতা - রাসূলের পদধূলি

আব্দুস সাত্তার সুমন
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

স্বর্গ থেকে নেমে এলেন
অন্ধকারের দেশে,
মরুর বুকে জন্ম নিলেন
শীতল হলো শেষে।

বর্বরতার সর্বধারা
মগ্ন ছিল সবে,
সত্যের বাণী হাতে নিয়ে
নবী এলেন ভবে।

রহমতেরই পদধূলি
রাসূলের আগমনে,
সবার মাঝে শান্তি বিলাতে
আসলেন তিনি ক্ষণে।

পরে পড়বো
৫৫২

মন্তব্যসমূহ

  1. মোঃ পাগলা শামীম - মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

    ধর্মীয় চেতনায় প্রিয় নবী (সাঃ) কে নিয়ে মনোমুগ্ধকর এক কাব্য নির্মাণ

    উত্তর দিন

মন্তব্য করুন